🅰️ English

Article cheat-sheet: a, an, the—এক পাতায়

Question bank-এর সবচেয়ে বড় topic Article। ১০টি নিয়মেই বেশিরভাগ প্রশ্নের উত্তর মেলে।

এই site-এর question bank-এ Article-এর প্রশ্নই সবচেয়ে বেশি। নিয়মগুলো ছোট, কিন্তু প্রশ্নকর্তারা ফাঁদ পাতেন উচ্চারণ আর idiom দিয়ে।

A না An? — বানান নয়, প্রথম sound

  • an hour, an honest man, an M.A., an S.S.C. candidate (vowel sound)
  • a university, a European, a one-taka note, a unique chance (consonant sound /j/, /w/)
  • a PhD holder (/p/ sound)

The বসে যখন noun নির্দিষ্ট

  • আগে বলা হয়েছে বা clause দিয়ে নির্দিষ্ট: the book you bought yesterday
  • Superlative: the most beautiful, the longest river
  • একমাত্র: the sun, the sky, the only day
  • নদী, সাগর, পর্বতমালা, গ্রন্থ: the Nile, the Bay of Bengal, the Himalayas, the Mahabharata
  • বাদ্যযন্ত্র বাজানো: play the flute
  • the + adjective = শ্রেণি: the poor, the elderly

Article লাগে না

  • খেলা: play chess, hockey
  • ভাষা: speak English
  • সাধারণ অর্থে abstract/uncountable noun: Love is…, sugar
  • বেশিরভাগ দেশ, মহাদেশ: Canada, South America (কিন্তু the USA, the UK)
  • appoint/elect-এর পরের পদ: He was appointed head of the department

Idiom মুখস্থ রাখো

  • in a nutshell · in a fix · in the long run · on the wane · take the bull by the horns
  • a few / a little (কিছু আছে) বনাম few / little (প্রায় নেই)

🎮 এই topic অনুশীলন করো

আরও লেখা