🗺️ CU English
চবি English প্রস্তুতি: টপিক ধরে পুরো roadmap
কোন grammar topic আগে, কোন vocabulary অংশ মুখস্থ, আর Cliffs TOEFL কোন পৃষ্ঠা থেকে কীভাবে পড়বে—সব এক জায়গায়।
শুরুর দিকে প্রস্তুতি অগোছালো লাগতেই পারে। ভয় নয়—টপিক ধরে এগোও। প্রতিদিন একটু পড়া, ভুলগুলোর revision আর বিগত বছরের প্রশ্ন solve করলে আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে।
১. Grammar topics (বুঝে পড়ার অংশ)
প্রতিটি topic-এ আগে rule, তারপর দুটি উদাহরণ, তারপর exercise।
- Identification of Parts of Speech
- Countable & Uncountable Noun; Determiners
- Subject–Verb Agreement
- Causative Verb & Subjunctive Verb
- Adverb & Inversion
- Phrase, Clause & Reduced Clause
- Dangling Modifier
- Conditional Sentences
- Embedded Questions & Tag Questions
- Pinpoint Error & Correction
- Parallelism
- Affirmative & Negative Agreement
- Redundancy
- Miscellaneous
২. Memorizing parts (মুখস্থের অংশ)
এগুলো প্রতিদিন অল্প অল্প করে revision করতে হয়—একদিনে শেষ করার জিনিস নয়।
- Synonyms & Antonyms
- Appropriate Prepositions
- Group Verbs
- Idioms & Phrases
- Translation & Proverbs
- One-word Substitution
৩. Cliffs TOEFL কীভাবে পড়বে
ধাপ ১ — Grammar Review (পৃষ্ঠা 39–228)
Rules ও examples পড়ো, প্রতিটি exercise নিজে solve করো। উত্তর মিলাও পৃষ্ঠা 238–258-এ। এর মধ্যেই Mini Tests 1–4 practice করো।
ধাপ ২ — Passages (পৃষ্ঠা 361 থেকে)
Passage অর্থসহ বুঝে পড়ো, প্রশ্নগুলো নিজে করার চেষ্টা করো। ভুল হলে আবার passage-এ ফিরে যাও।
ধাপ ৩ — Vocabulary & Preposition (পৃষ্ঠা 263–290)
Problem on Vocabulary and Preposition অংশ শেষ করো, তারপর পৃষ্ঠা 291–293-এর Mini Test 4 ও 5।
ধাপ ৪ — Practice Tests
সময় ঠিক করে test দাও, তারপর answer key দিয়ে ভুল বিশ্লেষণ করো।
- Test 1: পৃষ্ঠা 315 · Answer: 498
- Test 2: পৃষ্ঠা 343 · Answer: 519
- Test 3: পৃষ্ঠা 374 · Answer: 541
- Test 4: পৃষ্ঠা 404 · Answer: 563
- Test 5: পৃষ্ঠা 434 · Answer: 585
- Test 6: পৃষ্ঠা 463 · Answer: 607
৪. Previous questions ও revision
বিগত বছরের প্রশ্ন বারবার solve করো। ভুল হওয়া প্রশ্নগুলো আলাদা করে লিখে আবার practice করো—এই site-এর “আমার ভুলগুলো” অংশ ঠিক এই কাজটাই স্বয়ংক্রিয়ভাবে করে।
চাইলে BCS, Primary বা অন্যান্য চাকরির পরীক্ষার English প্রশ্নও practice করতে পারো—pattern বুঝতে কাজে দেয়।