⏱️ শুরুর কথা
অনলাইনে ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি Model Test: কোথায়, কীভাবে দেবে (২০২৬)
চবি, ঢাবি, জাবি, রাবি-সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার English অংশের অনলাইন Model Test বিনামূল্যে—আসল পরীক্ষার মতো সময় আর −০.২৫ negative marking-সহ। ধাপে ধাপে নিয়ম।
ভর্তি পরীক্ষার আগে সবচেয়ে বড় প্রশ্ন: “অনলাইনে ফ্রি Model Test কোথায় দেবো?” ক্যাম্পাসের পথে-তে কোনো টাকা, app বা login password ছাড়াই phone থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার English Model Test দেওয়া যায়।
Model Test কেন আসল পরীক্ষার মতো?
- প্রতি প্রশ্নে ৩৬ সেকেন্ড—ভর্তি পরীক্ষার গড় সময়ের মতো।
- প্রতি ভুলে −০.২৫ নম্বর (negative marking), উত্তর না দিলে কাটা যায় না।
- শেষে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর আর বাংলা ব্যাখ্যা।
- চবি, ঢাবি, জাবি, রাবি, জবি, কুবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আগের প্রশ্ন থেকে বানানো ২০০০+ MCQ।
ধাপে ধাপে Model Test দেওয়ার নিয়ম
- Home page-এ “⏱️ Model Test দাও” চাপো।
- Topic বেছে নাও—একটা topic (যেমন Tense), পুরো Grammar, পুরো Memorising, অথবা সব topic মিলিয়ে।
- কয়টা প্রশ্ন দেবে বেছে নাও।
- প্রথমবার নাম (আর চাইলে কলেজ) লেখো—তুমি একটা roll পাবে। নাম + roll লিখে রাখো; অন্য phone-এ এই দুটো দিলেই সব score ফিরে আসে।
- Test শেষে score, ভুলগুলো আর ব্যাখ্যা দেখো। Score tab-এ দেখবে সবার মধ্যে তুমি কততম, আজকের Top Scorer কে।
Fun Quiz আর Model Test-এর পার্থক্য
- Fun Quiz: প্রতি প্রশ্নে ৩০ সেকেন্ড, দ্রুত সঠিক উত্তরে বেশি points—খেলার মতো অনুশীলন।
- Model Test: আসল পরীক্ষার নিয়ম—সময়, negative marking আর শতকরা নম্বর।
প্রতিদিন একটা Fun Quiz দিয়ে শুরু করো, সপ্তাহে ২–৩টা পূর্ণ Model Test দাও।
কোন topic থেকে শুরু করবো?
Topic অনুযায়ী সব প্রশ্ন, উত্তর আর ব্যাখ্যা একসাথে দেখতে চাইলে সব MCQ topic ↗ পাতা খোলো। নতুন হলে আগে Tense MCQ ↗ আর Article MCQ ↗ দিয়ে শুরু করো।